Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

২৫ দিন পর ব্রহ্মপুত্রে মিলল পানিতে ডুবে নিখোঁজ রোহানের মরদেহ

২৫ দিন পর ব্রহ্মপুত্রে মিলল পানিতে ডুবে নিখোঁজ রোহানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর রোহান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোল্যাকান্দি নামাপাড়া এলাকায় নদে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা নদ থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

রোহান বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগার গ্রামের বাসিন্দা মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৪ আগস্ট সকালে প্রতিবেশীর সঙ্গে দফাদার ঘাটে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে রোহান। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দুই দিন ধরে নদে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

নিখোঁজের ২৫ দিন পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোল্যাকান্দি নামাপাড়া এলাকায় স্থানীয়রা নদে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রাই মরদেহটি নদ থেকে তুলে আনেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies