নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এর পরিমাণ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল
Oplus_131072
React:




