ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার সকালে ভারতের গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর বাসা থেকে আটক করেছে দিল্লি পুলিশ। সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে তাঁর বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হন। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে তাঁর মা দরজা খুলে দিলে পুলিশ সদস্যরা বাসায় প্রবেশ করেন।
রাজধানীতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগেই গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে পারিবারিক বাসা থেকে ধ্রুব রাঠিকে হেফাজতে নেয় পুলিশ বলে সূত্রের দাবি।




