Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Oplus_131072


নতুন জামালপুর ডেস্ক :
বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে নির্ধারিত অধিবেশনে বক্তাদের তালিকায় তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী তিনি বাংলায় ভাষণ দেবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সম্ভাবনা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জবাবদিহি ও ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে এর আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তাঁর বক্তব্যে ধনী ও দরিদ্র দেশগুলোর বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছিল।
এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের ৪৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। এবার সেই ধারাবাহিকতায় একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। অর্থাৎ আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং পরিবর্তনশীল বিশ্বব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনার ওপর এবারের অধিবেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের জন্য এবারের অধিবেশন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের বিষয়ে কথা বলবেন।
পররাষ্ট্র সচিব আরও জানান, ভাষণে অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয়ও উঠে আসবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম অংশগ্রহণ। এ ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার, পররাষ্ট্রনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies