Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

Oplus_131072


স্টাফ রিপোর্টার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একক ও স্বাধীনভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশ নেবেন। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসান আল মামুন বলেন, দলীয় প্রতীক বাতিল হলেও গণঅধিকার পরিষদের কোনো পর্যায়ের নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে তাদের পাশে থেকে সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, কোনো নির্বাচনী এলাকায় দলের একাধিক নেতাকর্মী প্রার্থী হলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে দল উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি দলীয় সমর্থন ঘোষণা করবে।
এ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তি গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের সঙ্গে একমত হলে দল সমর্থিত প্রার্থী হতে পারবেন। তবে সেক্ষেত্রে তাকে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হতে হবে।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম ও সাকিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ ও অরবিন্দু বেপারী, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য নিজাম উদ্দিন এবং মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies