আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়কে ঘিরে আর্জেন্টিনাজুড়ে চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে রাজধানী বুয়েনস আয়ার্সের একটি খাবারের মেন্যুতে জায়গা করে নিয়েছে মেসির আকৃতিতে তৈরি বিশেষ শ্নিৎসেল বা পাতলা মাংসের কাটলেট।
মেসির অবয়ব ফুটিয়ে তোলা এই খাবারটি তার প্রতি ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধার ব্যতিক্রমী প্রকাশ। আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের বিদায়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার বিভিন্ন প্রান্তে চলছে নানা ধরনের আয়োজন।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায় ঘিরে সমর্থকদের আবেগেরই যেন আরেকটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে মেসি-আকৃতির এই শ্নিৎসেল।
React:




