Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মেলান্দহ রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

মেলান্দহ রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ রেলস্টেশন এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, পকেটমার ও ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেলান্দহ রেলস্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশন এলাকার অপরাধ প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, টিকিট কালোবাজারি বন্ধ এবং স্টেশনকে হকারমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. উজ্জল, মেলান্দহের মালঞ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক এবং ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. সোহাগসহ এলাকার ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন । সভায় ট্রেনে পাথর নিক্ষেপের ক্ষতিকর দিক তুলে ধরে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক সেবন, রেলওয়ের সম্পদ চুরি, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পকেটমার ও ছিনতাই প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রেলস্টেশন ও আশপাশের এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies