Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

বেসিস সংস্কার পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন মহাদান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের

বেসিস সংস্কার পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন মহাদান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের

বেসিস সংস্কার পরিষদের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন তরুণ উদ্যোক্তা মো. আবু তাহের।

গতকাল (১৩ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসিস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন।

রোকমুনুর জামান রনিকে আহ্বায়ক ও নাদিম হৃদয়কে সদস্য সচিব করে ১১ সদস্যের কার্যকরী কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়।

সদ্য সাবেক কমিটির আহ্বায়ক মোহাম্মাদ আব্দুল মজিদ (নাদিম মজিদ)-এর সভাপতিত্ব ও সংস্কার পরিষদের অন্যতম সদস্য রওশান কামাল জেমস সভা পরিচালনা করেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক ফেরদাউস ইপন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম, ও কার্যকরী সদস্য জসীম উদ্দিন নেজামী, কে এইচ সামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন, জোবায়ের রিয়াল ও আলাউদ্দিন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মিজানুর রহমান মিজান, রওশান কামাল জেমস, ফৌজিয়া নেগার সুলতানা, মোহাম্মাদ সামিউল, বেলাল আহমেদ, নাজমুল সাহাদাত ও মোহাম্মাদ আব্দুল মজিদ (নাদিম মজিদ)।

সভায় নেতৃবৃন্দ বেসিস সংস্কার পরিষদের কার্যক্রমকে বেগবান করতে একসাথে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies