Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলা তেঘরিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকির পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য নুরুজ্জামান (নুরূর) ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ। অভিযানে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies