Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে জিয়া খালের উপর কাঠের ব্রীজ নির্মাণ: দীর্ঘদিনের কষ্ট লাঘব

সরিষাবাড়ীতে জিয়া খালের উপর কাঠের ব্রীজ নির্মাণ: দীর্ঘদিনের কষ্ট লাঘব

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী ||

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের উৎপাদিত ফসল পারাপারের দীর্ঘদিনের কষ্ট লাঘবে নির্মিত হয়েছে কাঠের ব্রীজ। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে জিয়া খালের উপর নির্মাণ করা হয় নতুন কাঠের ব্রীজটি। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত এই ব্রীজটি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দনগর  এলাকার জিয়া খালের পুর্ব পাশে ৫-৬টি গ্রামের প্রায় শত শত বিঘা জমির ফসল পারাপারে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছিল। ফসল পারাপারের জন্য জিয়া খালের উপর কোনো ব্রীজ বা সেতু না থাকায়  বর্ষাকালে পানি বৃদ্ধি পেলে এবং সারা বছরই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো, নৌকা ও পানিতে ভিজে পারাপার করতে হতো স্থানীয় কৃষকদের। বিশেষ করে ফসল ঘরে তোলার সময় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। 

কৃষকদের দূর্ভোগের বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এমপির নির্দেশনায় ও উপজেলা পিআইও কার্যালয় থেকে ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ‘জিয়া খালের উপর এ কাঠের ব্রীজটি নির্মাণ করে দেয়া হয়। নতুন কাঠের এই ব্রীজটি নির্মাণের ফলে এখন থেকে অন্তত ৫-৬টি গ্রামের মানুষের জীবনযাত্রা ও কৃষিপণ্য পারাপারে  সহজ হবে। 

​ব্রীজটি উদ্বোধন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

স্থানীয় কৃষক আজম আলী, গুদু মিয়া, মন্টু মিয়া, খয়ার উদ্দিন ও মোতালেব হোসেন বলেন, এই ব্রীজটি হওয়াতে আমাদের ব্যাপক উপকার হয়েছে। আগে খালের পূর্ব পাশের শষ্যক্ষেত থেকে ফসল খুব কষ্ট করে পানিতে ভিজে মাথায় করে পারাপার করতে হতো। খাল থেকে রাস্তা উঁচু হওয়ার কারনে অনেক সময় পড়ে আহত হয়েছি। আবার এই গ্রামের কথা শুনলে অনেক সময় মজুর পাওয়া যেত না। এখন আমাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হয়েছে। 

।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies