Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

জামালপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ২

জামালপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ২


এহসানুল মাহবুব
জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার বিজয় চত্বর এলাকায় এই মিছিল বের করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও পর্যালোচনা করে নোয়ারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। তারা এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies