Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে সামাজিক অপরাধ ও মাদকবিরোধী উঠান বৈঠক, এবং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে সামাজিক অপরাধ ও মাদকবিরোধী উঠান বৈঠক, এবং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:-

জামালপুরের মাদারগঞ্জে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক উঠান বৈঠক ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৪ অক্টোবর) বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান দক্ষিণ পাড়া কাঁঠাল তলা বাজারে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জিলুর রহমানের সভাপতিত্বে এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকার আহ্বান জানান। একই সাথে সমাজের অপরাধ দূরীকরণে সঠিক তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান তারা।

উক্ত সচেতনতামূলক উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies