Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

মাদারগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম ঝিকু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলা সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঝিকু মাদারগঞ্জ পৌরশহরের বালিজুড়ী নামাপাড়া (চরবওলা) গ্রামের লাভলু কামারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা সদর এলাকায় অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ। অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম ঝিকুকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (৩ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies