Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জের তেঘরিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

মাদারগঞ্জের তেঘরিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

নতুন জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি তেঘরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু বিএসসি।

সমাবেশে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পারভেজ তরফদার, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আব্দুল্লাহ ফকির রাষ্ট্রদূত, আব্দুস সোবান ফকির, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমেন আলীসহ স্থানীয় নেতারা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies