Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বালীজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ে সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান।

এছাড়াও মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মজনু ফকির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান তার বক্তব্যে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও আইনগত ভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের কেউ যেন মাদারগঞ্জে কোন প্রকার সন্ত্রাস, নৈরাজ্যকর মত কার্যক্রম করতে না পারে সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনকে নজর দারিতে রাখার আহ্বান জানিয়েছেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies