Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

আওয়ামী লীগের নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ

মোঃ এনামুল হক ।।

সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে নিষিদ্ধঘোষিত ঘোষিত কার্যক্রম ও অনিয়মের প্রতিবাদে এবং অনাকাঙ্ক্ষিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনসমূহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতির নির্দেশনায় এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় মিছিলটি বের হয়। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, তিনি বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসররা জামালপুরসহ সারাদেশে নানা বিভ্রান্তি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।” অনতিবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, ও পৌর ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সহ শাহজাহান মিয়া, রহিমুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies