Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান: চালক নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান: চালক নিহত

নতুন জামালপুর ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান পুকুরে পড়ে সুজন মিয়া (২৬) নামে ওই ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের তাড়াটিয়া হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়- শনিবার বিকেলে রাজিবপুর থেকে যাত্রী নিয়ে তাড়াটিয়ার দিকে যাচ্ছিলেন সুজন। পথে তাড়াটিয়া বাজারের কাছাকাছি হালির মোড়ে পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে চালক সুজন মিয়া মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

আহত নারী যাত্রীকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies