Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

৫২ পিস ইয়াবাসহ আটক ২

৫২ পিস ইয়াবাসহ আটক ২

নতুন জামালপুর ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ আলমগীর (৩৫) ও শাহাদাৎ (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।আটক আলমগীর বাঘারচর কলেজপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে এবং শাহাদাৎ একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

এ ঘটনায় পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ডাংধরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক কেনাবেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বাঘারচর কলেজপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ইয়াবাসহ ওই দুজনকে ধরা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies