আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পাঁচটি ট্যাঙ্কারে হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে এটিকে ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও বিদ্বেষপূর্ণ আচরণের’ বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি অতিরিক্ত ১০টি ‘বিধি লঙ্ঘনকারী জাহাজ’কেও লক্ষ্যবস্তু করেছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের উসকানি ও সমর্থনে এসব জাহাজ হরমুজ প্রণালীর একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালী তাদের ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে।
হরমুজ প্রণালীতে দুই মার্কিন জাহাজসহ ৮ ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের
Oplus_131072
React:




