Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

২০২৭ সালের পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনা সরকারের আমলনামা: শিক্ষা মন্ত্রী

২০২৭ সালের পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনা সরকারের আমলনামা: শিক্ষা মন্ত্রী

Oplus_131072


ডেস্ক রিপোর্ট:
২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থান, গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে উত্তর দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণঅভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহিদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে।
এ ছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনাও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পিত পাঠ্যসূচিতে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় পড়বে।
মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা
সংসদে জানানো হয়, ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী দেওয়ার প্রস্তাবও রয়েছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণে আপাতত পরিকল্পনা নেই
নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে এ ধরনের বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮৭৩টি। এসব বিদ্যালয় আপাতত সরকারিকরণের কোনো পরিকল্পনা নেই।
সংসদে আরও জানানো হয়, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার বর্তমানে ১৬ দশমিক ২৫ শতাংশ। ঝরে পড়া কমাতে স্কুল ফিডিং, উপবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকার।
এ ছাড়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রমও চলমান রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies