Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর ইন্তেকাল

মাহাথির মোহাম্মদের স্ত্রীর ইন্তেকাল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা জানিয়েছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সিতি হাসমাহর মৃত্যু হয়। তার ছেলে মোকজানি মাহাথিরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সিতি হাসমাহর মৃত্যুতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গভীর শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

দীর্ঘ প্রায় সাত দশকের দাম্পত্য জীবনে সিতি হাসমাহ মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জীবনের পাশাপাশি জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ব্যক্তিজীবনেও তিনি মালয়েশিয়ায় পরিচিত ও সম্মানিত ছিলেন। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও রসবোধের জন্য তার পরিচিতি ছিল।

১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিক্যাল কলেজে পড়ার সময় মাহাথির মোহাম্মদের সঙ্গে সিতি হাসমাহর পরিচয় হয়। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। তাদের সাত সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং রাজনীতিক মুখরিজ মাহাথির উল্লেখযোগ্য।

মাহাথির মোহাম্মদ বিভিন্ন সময়ে তার রাজনৈতিক জীবনে স্ত্রী সিতি হাসমাহর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। এমন এক সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন, যখন মালয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ও প্রবণতা তুলনামূলকভাবে সীমিত ছিল।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies