আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতার খবর সামনে এসেছে। তবে শি জিনপিংয়ের অসুস্থতার বিষয়ে চীনা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ব্রিকস সম্মেলন চলাকালে শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। পরে তাকে বিশেষ বিমানে চীনে নিয়ে যাওয়া হয় এবং বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
ওয়ানজুন শিয়ের দাবি অনুযায়ী, দিল্লিতে প্রাথমিক চিকিৎসার পর শি জিনপিংকে বিশেষ বিমানে বেইজিং নেওয়া হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার করা হয়।
তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং চীন সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে, ব্রিকস সম্মেলন থেকে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এ কারণে সাময়িকভাবে তিনি কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। এ সময়ে মন্ত্রিসভার সদস্যরা দেশের প্রতিনিধিত্ব করবেন।
তবে রামাফোসা ভারত সফরের সময় নাকি দেশে ফেরার পর অসুস্থ হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ব্রিকস সম্মেলনের পর শি জিনপিং ও রামাফোসার অসুস্থতার খবর
Oplus_131072
React:




