নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের এখন নিজস্ব ব্যানারে কোনো কর্মসূচি করার সক্ষমতা নেই। তাই সাধারণ মানুষের বেশে বিরোধীদল জামায়াতে ইসলামীর লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা চালানোর পাঁয়তারা করা হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। দীর্ঘ এই পথে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করেও পুরো নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। পরিস্থিতি বিবেচনায় লংমার্চে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগের কোনো অঘটনের দায় বর্তমান বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। এ কারণে বিরোধীদলের কর্মসূচি ঘিরে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি বিরোধীদলের প্রতি পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হঠকারী কর্মসূচির কারণে এর প্রভাব পুরো জাতিকে বহন করতে হতে পারে বলেও মন্তব্য করেন।
জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
Oplus_131072
React:




