Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

হরমুজে গত ১০ দিনে জাহাজ চলাচল গড়ে ১৪টি: আল জাজিরা

হরমুজে গত ১০ দিনে জাহাজ চলাচল গড়ে ১৪টি: আল জাজিরা

জামালপুর ডেস্ক:

সপ্তাহান্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। প্রাথমিক জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে মোট ১৪টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে চারটি জাহাজ উপসাগরীয় এলাকা থেকে বের হয়েছে এবং ১০টি জাহাজ উপসাগরীয় অঞ্চলের দিকে প্রবেশ করেছে।

তবে গত ১০ দিনের গড় হিসাব অনুযায়ী, প্রতিদিন এই জলপথ দিয়ে প্রায় ১৪টি জাহাজ চলাচল করেছে। ফলে সপ্তাহান্তের জাহাজ চলাচলের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

আল জাজিরা জানিয়েছে, এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ের। পরবর্তী সময়ে জাহাজ চলাচলের সংখ্যা পরিবর্তিত হতে পারে। কারণ, কয়েকটি জাহাজ অটোমেটেড আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফলে সেসব জাহাজের তথ্য ট্র্যাকিংয়ের প্রাথমিক হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies