Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়িয়ে, মন্ত্রিসভায় অনুমোদন

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়িয়ে, মন্ত্রিসভায় অনুমোদন

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় প্রতি দশ শলাকা নিম্নস্তরের সিগারেটের বিদ্যমান সর্বোচ্চ মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের এই প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়।

সংশ্লিষ্ট প্রেস ব্রিফ অনুযায়ী, এই মূল্য পুনঃনির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমার পাশাপাশি রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে বলে মনে করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মন্ত্রিসভা এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

একই বৈঠকে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াতি সুবিধা দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর আওতায় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর অব্যাহতি পাবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে।

ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। দশ বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies