Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

মেলান্দহে ঘোষেরপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শোডাউন

মেলান্দহে ঘোষেরপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শোডাউন


নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহ উপজেলার ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম খানের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে ইউনিয়নের চর সগুনা বাজার থেকে শোডাউনটি শুরু হয়। শত শত কর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তাঁরা।

শোডাউনটি চর সগুনা বাজার থেকে শুরু হয়ে কাহেতপাড়া বাজার, বাংলা বাজার, বীর ঘোষেরপাড়া করিমুজ্জামান মোড়, ঘোষেরপাড়া মিলন বাজার, সবিলাপুর আইনলের মোড়, বেলতৈল বাজার, গুদার বাজার ও বাগবাড়ী হাইস্কুল মোড়সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে নজরুল ইসলাম খানের নিজ বাড়ির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে মেলান্দহ উপজেলার ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদে থেকে এলাকার সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শোডাউনে তাঁর কর্মী-সমর্থকেরা অংশ নেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies