Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ‎তিনি বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার উদ্দেশ্য ছিল মাদক বন্ধ করা। কিন্তু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় অন্যকে বহন করতে হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎এসময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বিষয়টা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেল ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন।”

‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা। লোকজন মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে। আর সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।”

‎এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বিএনপি সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। 

তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies