Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

মঙ্গলবার অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানে প্রবাসী আদালত কাজ করবে। প্রবাসীদের মামলাগুলো শুধু এসব আদালতেই পরিচালিত হবে। অচিরেই এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছে। তবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো বিদেশে শ্রমিক পাঠানো।

প্রবাসী শ্রমিকদের দুর্ভোগের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কয়েক দিন আগে দুবাই সফরে গিয়ে তিনি শ্রমিকদের অমানবিক পরিশ্রমের চিত্র দেখেছেন। সকালে বাথরুম ব্যবহারের জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর কাজের জন্য রওনা দিতে হয় নির্ধারিত সময়ের অনেক আগে। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এত পরিশ্রমের পরও বাংলাদেশের শ্রমিকেরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক কম মজুরি পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরুর উপদেষ্টা সি আর আবরার। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে দেশ-বিদেশের অভিবাসন বিশেষজ্ঞ, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies