Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, ২০টি বকুলের চারা রোপণ

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, ২০টি বকুলের চারা রোপণ

রাশেদুল ইসলাম রনি,

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আরও ২০টি বকুল ফুলের চারা রোপণ করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং সংগঠনের অন্যান্য সদস্য।ট্রাস্ট সূত্রে জানা গেছে, এর আগে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এর মধ্যে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সৌরচালিত বাতি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies