Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় মো. রিফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রিফাত মিয়া বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় এলাকার মো. মনজুরুল হকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও মোবাইল ফোন জব্দ করা হয়।জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ সজীব রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies