Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টাঙানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ড সরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির নেতাকর্মীরা।

রোববার এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রটিতে লাগানো বিলবোর্ডটি সরিয়ে দেওয়া হয়। এ সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন।

এর আগে মিরপুর-১-এর ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক পরিদর্শন করেন এনসিপির নেতারা।

গত বৃহস্পতিবার গভীর রাতে রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। 

ভারী যন্ত্রপাতি দিয়ে এর একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies