Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

জনপ্রিয় ম্যাগাজিন “ইত্যাদিতে” বাহাদুরাবাদ ঘাটের ভুল ছবি!

জনপ্রিয় ম্যাগাজিন “ইত্যাদিতে” বাহাদুরাবাদ ঘাটের ভুল ছবি!

নিজস্ব প্রতিবেদক।। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জামালপুর পর্বে ঐতিহাসিক বাহাদুরাবাদ ঘাটের পরিচয় দিতে গিয়ে যুক্ত করা হয়েছে একটি ভিনদেশি ছবি- যে ছবিটি বাহাদুরাবাদ ঘাটের ছবি নয় বলে একাধিকবার ফ্যাক্টচেক করেছিল বেশ কিছু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ২০২৩ এর ৩ মে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যাতে নিশ্চিত করা হয়, আলোচিত ছবিটি বাহাদুরাবাদ রেলওয়ে ফেরির ছবি নয় বরং এটি আমেরিকার লুসিয়ানার মিসিসিপি নদী পারাপাররত রেলওয়ে ফেরির ছবি। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, The Portal To Texas History নামের একটি ওয়েবসাইট থেকে ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত Photograph of “Sunset Limited” crossing the Mississippi River শিরোনামে প্রকাশিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

 ওয়েবসাইটটি থেকে জানা যায়, ছবির রেলওয়ে ফেরির নাম Mastodon. ফেরিটি দক্ষিণ প্যাসিফিক থেকে পশ্চিমগামী Sunset Limited নামের ট্রেন নিয়ে মিসিসিপি নদী পার হচ্ছিলো। ছবিটি ১৯৩০ সালে, লুসিয়ানার নিউ অরলিন্স থেকে তোলা।

আলোচিত এই বিদেশী ছবিকেই এআই ভিডিওতে রুপান্তর করে দেখানো হয়েছে ইত্যাদিতে। যা ইউটিইবে প্রকাশ করা হয়েছে। ভিডিওটির ৫:২ মিনিটে বাহাদুরাবাদ ঘাটের ভিডিও হিসাবে এই এই ভিডিওটি দেখানো হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies