Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

যেসব চাকরিজীবী নতুন পে স্কেলের সুবিধা পাবেন না

যেসব চাকরিজীবী নতুন পে স্কেলের সুবিধা পাবেন না

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে স্কেল কার্যকর হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে। গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। তবে ১ জুলাই অবসর নেওয়া সব চাকরিজীবী নতুন পে স্কেলের সুবিধা পাবেন না।
গেজেটের বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসরোত্তর ছুটি (পিআরএল) ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে এবং ১ জুলাই তারা অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না।
তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। তাদের বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এই বেতন নির্ধারণ শুধু পেনশন নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ ছাড়া অবসরোত্তর ছুটির সময়ে কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে তা পেনশন নির্ধারণের সময় হিসাব করা হবে। তবে অবসরোত্তর ছুটিকালীন ছুটির বেতন পুরোনো বেতনস্কেল অনুযায়ী প্রদান করা হবে।
গেজেটে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকা পুরোনো বেতনস্কেল ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।
অর্থাৎ, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতনস্কেলের আওতায় সেই বেতনের ভিত্তিতে তার বেতন নির্ধারণ করা হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies