Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে সুশাসন সুদৃঢ় করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দুর্নীতি দমন ও প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য দুদকের এনফোর্সমেন্ট ইউনিটও সক্রিয় রয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১০৬ হটলাইনের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ৩৩৩ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও চলমান রয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies