Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক দলগুলোকে হানাহানি ও সংঘর্ষে না জড়িয়ে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেন, আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।’
রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘর্ষ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
যুবসমাজের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি আর ঠিকাদারির পেছনে দৌড়ানো বাদ দিতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে।
ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা যে সম্মান ও ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি চিরদিন তা মনে রাখব। এ ঋণ কোনোদিন শোধ করার নয়। পরম আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাকে এমন একটি জায়গায় নিয়ে এসেছেন, যেখানে আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আপনারা এ কথা মনে করবেন না যে আমি আপনাদের থেকে দূরে চলে গেছি বা আপনারা আমার থেকে দূরে চলে গেছেন। আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আমি আপনাদের সঙ্গেই থাকব।’
সবার প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষা, লড়াই-সংগ্রামের পর আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছি। আসুন, কোনো লড়াই-সংঘাত নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো রক্তপাত নয়—ভালোবাসার মধ্য দিয়ে একটি সত্যিকারের সমাজ গড়ে তুলি। যে সমাজে সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies