Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করতে কাজ করছে সরকার

জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করতে কাজ করছে সরকার

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
জাকাত ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি জাকাত ফান্ড বিভাগ কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালে জাকাত আইনও প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে কমিটি জাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতি আনতে আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় জাকাত ফান্ডে দেওয়া অর্থের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রাখা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies