Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

জামালপুর থেকে বাসে ওঠা ইসমাইলের টাকা লুট শ্বাসরোধ করে হত্যা,গ্রেপ্তার ৩

জামালপুর থেকে বাসে ওঠা ইসমাইলের টাকা লুট শ্বাসরোধ করে হত্যা,গ্রেপ্তার ৩

ঢাকা প্রতিনিধি:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে ইসমাইল হোসেন (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের দুই দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং হেলপার মো. মনির হোসেন (১৯)। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি গামছা, রক্তমাখা দুটি আসনের কভার ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও।রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসমাইল ৪ সেপ্টেম্বর ভোরে জামালপুর থেকে ‘রাজ ক্লাসিক’ বাসে করে গাজীপুর যাচ্ছিলেন। তাঁর সঙ্গে জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিল। বাসের সুপারভাইজার ভাড়া চাইলে ইসমাইল লুঙ্গির কোচর থেকে টাকা বের করে ভাড়া দেন। তখন তাঁর কাছে আরও টাকা থাকার বিষয়টি সুপারভাইজারের নজরে আসে।পুলিশ জানায়, বিষয়টি বাসচালককে জানান সুপারভাইজার। এরপর ইসমাইলের টাকা লুটের পরিকল্পনা করেন তারা। গাজীপুরে অন্য যাত্রীদের নামিয়ে দিলেও ইসমাইলকে বাসে আটকে রাখা হয়। পরে সুপারভাইজার ও হেলপার তাঁর হাত স্কচটেপ দিয়ে বেঁধে নাক-মুখও আটকে দেন। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।পরে মরদেহটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে বাসটি মহাখালী বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনক একটি বাসের গতিবিধি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে ‘রাজ ক্লাসিক’ বাসটি জব্দ এবং প্রথমে সুপারভাইজার সাজু ও হেলপার মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে বাসচালক সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।ডিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies