Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

জামালপুরে রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরে রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরে রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সাকিব আল হাসান নাহিদ, জামালপুর। জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখ (২৫)-কে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাহিদ হাসান শেখ আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। তিনি মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার নামীয় আসামি। আরেকটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies