Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে: রাশেদ খাঁন

বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে: রাশেদ খাঁন


নিজস্ব ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে জামায়াতকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন না। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন। সংসদে কিংবা রাজপথে বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই তাঁরা খেই হারিয়ে ফেলছেন।
তিনি আরও লেখেন, জামায়াতের আমিরের সরকার সম্পর্কে দেওয়া বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে তাঁরা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।
তিনি আরও লেখেন, আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন বলে তাঁর ধারণা। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ জানান তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies