Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত

দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত


রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ (জামালপুর)
গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা, সামাজিক সুরক্ষা কার্যক্রম ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু জনগণ তা হতে দেয়নি। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বৈশ্বিক নানা সংকটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। তবে সরকার যতটুকু সম্ভব গ্যাস আমদানি করে সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু মানুষ সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজে জড়িত হলে তাঁকে বহিষ্কার করতেও দল প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি সবার সহযোগিতা চান।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করেন। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলীসহ অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার চেক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies