Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আসন্ন দুর্গোৎসব যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এ দেশের মানুষ বহু আগে থেকেই নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাও সবাই নিরাপদে উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, দেশের অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অক্ষুণ্ন রাখতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও স্বস্তির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন, এটাই প্রত্যাশিত।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সচেতন নাগরিক হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন। একই সঙ্গে ধর্ম-বর্ণনির্বিশেষে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies