Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। ওই সরকারের পেছনে থাকা ব্যক্তিরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোনো দেশকে পিছিয়ে দিতে, ধ্বংস করতে কিংবা নিশ্চিহ্ন করতে হলে প্রথমেই সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেটিই করছিল। তাদের আমলে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কিছু না লিখে সাদা কাগজ জমা দিয়ে এলেও জিপিএ-৫ পেত। আবার সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ দেওয়া হতো।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাকে ঘিরে এই তামাশা বন্ধ হয়েছে। এখন না পড়ে কেউ পাস করবে না। চলতি অর্থবছরের বাজেটে বিএনপি সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই।

জাতীয় সংসদের হুইপ বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পাশের দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

দুলু আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও মতের মানুষ মিলেমিশে বসবাস করে। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে। এখানে কোনো হিংসা-বিদ্বেষ থাকা উচিত নয়। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করতে পারে এবং কোথাও কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies