Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা অসম্ভব: নাহিদ

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা অসম্ভব: নাহিদ

Oplus_131072

নতুন জামালপুর ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সারাদেশের নেতা-কর্মীদের বলতে চাই, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিহত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ।
মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টার বেশি সময় ধরে ভাঙচুর চলেছে, অথচ প্রশাসন তা ঠেকাতে পারেনি। স্থানীয় বিএনপি, একজন নারী সংসদ সদস্যের নাম আসা এবং পুলিশ প্রশাসনের নীরবতার মাধ্যমে এ ঘটনায় পরোক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে দেশে দখলদারিত্ব, চাঁদাবাজি ও নৈরাজ্যের যে অভিযোগগুলো উঠে আসছে, মিরপুরের এসব ঘটনা তারই ধারাবাহিকতা। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার বলেছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে মব বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। দলটি নিজেদের নেতা-কর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies