Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুরে আত্নহত্যাকে হত্যা সাজিয়ে মামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

জামালপুরে আত্নহত্যাকে হত্যা সাজিয়ে মামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের মেলান্দহের পূর্ব শত্রুতার জের আত্নহত্যাকে মিথ্যা হত্যা মামলা সাজিয়ে কয়েকটি পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 

মানববন্ধন অংশগ্রহণকারীরা জানায়, গত ৯  আগস্ট আমিনুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। তবে জমি সংক্রান্ত বিষয়কে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শবর্তী মান্নানসহ তার চার ভাই ও পিতা-মাতাকে জড়িয়ে হত্যা মামলা দায়ের করে। এছাড়া তাদের বাড়ি ও দোকানঘর সেদিনই কয়েক দফা ভাঙচুর ও গবাদিপশু এবং সর্ণালঙ্কার লুটপাট করে। এরপর বাড়ি ছাড়া হয় সবাই।

তারা আরও জানায়, তবে সেই হত্যা মামলার পোসমোর্টেম রিপোর্টে আসে সেই নারীর মৃত্যুর কারণ ছিলো আত্নহত্যা। ঘটনার পর থেকে দের মাস হলেও পাঁচটি পরিবার এখনো বাড়ি ছাড়া হয়ে আছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “ঘটনার পর থেকে আমরা ৫১ দিন ধরে বাড়িতে থাকতে পারছি না। পরিবার নিয়ে বাইরে অবস্থান করছি। আমাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, জিনিসপত্র নিয়ে গেছে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আরেক ভুক্তভোগী মো. আলাল বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উঠে এসেছে। তাহলে আমাদের বিরুদ্ধে হত্যা মামলা কেন দেওয়া হলো? আমার মা-বাবাকে কোনো দোষ ছাড়াই দেড় মাস জেল খাটতে হয়েছে। আমরা কোনো অন্যায় করিনি। পূর্বশত্রুতার জেরে আমাদের মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ওসি এ.টি.এম মাহমুদুল হক বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদনে ওই নারীর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত আদালতে জমা দেওয়া হবে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।”

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies