Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

জাতীয় ক্যান্সার হাসপাতালে বাড়ছে ২০০ শয্যা

জাতীয় ক্যান্সার হাসপাতালে বাড়ছে ২০০ শয্যা

Oplus_131072


নিজস্ব প্রতিবেদক
ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ৫০০ থেকে বাড়িয়ে হাসপাতালটির শয্যা সংখ্যা ৭০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করে হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, নতুন শয্যায় চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
দেশে ক্যান্সার চিকিৎসায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। নতুন ২০০ শয্যা যুক্ত হলে হাসপাতালটির চিকিৎসাসেবা সক্ষমতা বাড়বে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies