Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সবুজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়া ও মোসাম্মৎ সুফিয়া বেগমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরে হঠাৎ ছটফট করতে থাকেন সবুজ। এ সময় তাঁর মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে মাদক সেবনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies