নিজস্ব প্রতিবেদক:
বিডিআর হত্যাকাণ্ডের চার প্রত্যক্ষদর্শীকে চোখ বেঁধে গুলি করার পর পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দেন তিনি।
সাক্ষ্যে মেজর সাব্বির বলেন, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই চারজনকে হত্যা করেন। তাদের পাথরঘাটার চরদুয়ানীর বলেশ্বর নদে ফিশিং ট্রলারে করে নিয়ে যাওয়া হয়। পরে চোখ বেঁধে গুলি করে, পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় বলে তিনি জানান।
এর আগে ২ সেপ্টেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে একই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ট্রলার মাঝি আব্বাস মল্লিক।
আব্বাস মল্লিকের সাক্ষ্য অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে ধরে আনা ব্যক্তিদের জিয়াউল আহসান গুলি করতেন। পরে তাদের গলায় বা পায়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বন্দিদের পেট কেটে ও মাথায় গুলি করার ফলে ট্রলারে রক্ত ও দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ত। পরে ট্রলার ধুয়ে পরিষ্কার করে তারা চরদুয়ানীর বরফ মিলে ফিরে যেতেন।
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে পেট কেটে নদীতে ফেলার অভিযোগ
Oplus_131072
React:




