Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে বেড়েছে কুকুরের উপদ্রব

ইসলামপুরে বেড়েছে কুকুরের উপদ্রব


মো. এনামুল হক, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, বাসস্ট্যান্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে এসব কুকুর। এতে শিক্ষার্থী, শিশু, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি দলে ৮ থেকে ১০টি পর্যন্ত কুকুর রয়েছে। এসব কুকুর রাস্তায় চলাচলকারী মানুষকে তাড়া করছে এবং অনেক সময় কামড়ানোর জন্য ছুটে আসছে। বিশেষ করে ভোর ও সন্ধ্যার দিকে কুকুরের উৎপাত বেশি দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর পৌরসভার মণ্ডলপাড়া, ঠাকুরগঞ্জ নিত্যবাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, ইসলামপুর বাজার, রেলস্টেশন, গোডাউনসহ বিভিন্ন মহল্লায় বেওয়ারিশ কুকুরের আনাগোনা বেড়েছে। স্কুল-কলেজ-মাদরাসা, হোটেল-রেস্তোরাঁ ও বাসস্ট্যান্ডের সামনেও দলবদ্ধভাবে অবস্থান করছে এসব কুকুর।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের বন্ধ্যত্বকরণ কার্যক্রম তেমন দেখা যাচ্ছে না। ফলে দিন দিন কুকুরের সংখ্যা ও উৎপাত বাড়ছে।
ইসলামপুর পৌর বাজারের ব্যবসায়ী ও হক গার্মেন্টসের মালিক জাহিদ হাসান বলেন, ‘খুব ভোরে হাঁটতে বের হলে বেওয়ারিশ কুকুরের দল মানুষ দেখলেই ঘেউঘেউ করে তেড়ে আসে। তখন আতঙ্ক নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। কুকুরের উপদ্রব কমাতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন লেবু বলেন, ‘রেলস্টেশন এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে। পথচারী ও স্কুলগামী ছেলেমেয়েদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের বলেন, বছরের এ সময়ে কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় পাগলা বা ক্ষ্যাপা কুকুরের উপদ্রব বেড়ে যেতে পারে। কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি থাকে।
তিনি বলেন, কুকুর কামড় বা আঁচড় দিলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে। জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাওয়ার পর রোগীর মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তার কথা বিবেচনা করে ইসলামপুর উপজেলা ও পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies