Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত, চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর যুবকের মৃত্যু

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত, চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর যুবকের মৃত্যু

আলমগীর হোসাইন,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর তাওহীদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তাওহীদ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভাংবাড়ি এলাকার নুরনবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আচার তৈরির জন্য চালতা সংগ্রহ করতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ছালাবান্দা ডাকাতের মোড় এলাকায় যান তাওহীদ। সেখানে একটি মুরগির খামারের চালে উঠে চালতা পাড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত হন তাওহীদ।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে খামারের মালিক আবু বক্কর বলেন, তাওহীদ যখন চালতা পাড়তে আসে, তখন আমি বাড়িতে ছিলাম না। বাড়ির লোকজনও তাকে নিষেধ করেছিলেন। এরপরও সে চালতা পাড়তে ওপরে ওঠে। আমি রাজনীতি করি, তাই কেউ চালতা পেড়ে নিয়ে যেতে চাইলে কাউকে নিষেধ করি না। যে যার মতো চালতা নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর তরফদার বলেন, ‘তাওহীদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর শুনেছি। পরে তাকে কয়েক দিন ঢাকায় চিকিৎসা করানো হয়। আজ তার মৃত্যুর খবর পেয়েছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies