নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে সহযোগিতা করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, ইএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু জোহা, মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম।
এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, এফকেটি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিওর টেকনিক্যাল অফিসার মো. আবু নোমান সরকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।




